হুয়াওয়ে পাবলিক ক্লাউডের সংযুক্ত হলো ইফাদ

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৪৯  
নিজেদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা প্রক্রিয়া উন্নতির লক্ষ্যে হুয়াওয়ে পাবলিক ক্লাউডের সাথে সংযুক্ত হলো ইফাদ মাল্টিপ্রোডাক্টস। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে হুয়াওয়ের সিএসআইসি-তে (কাস্টমার সল্যুশন ইনোভেশন সেন্টারে) এ নিয়ে ত্রিপাক্ষিক একটি চুক্তি সম্পাদিত হয়েছে। হুয়াওয়ে ডিজিটাল টেকনোলজিস (হংকং) কোম্পানী লিমিটেড, ওমেগা এক্সিম লিমিটেড ও ইফাদ মাল্টিপ্রোডাক্টস কোম্পানির মধ্যে এই চুত্তিটি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ের চিফ টেকনিকাল অফিসার (সিটিও) জেরি ওয়াংশিউ, ওমেগা এক্সিমের পরিচালক রেজওয়ান আলি ও ইফাদ মাল্টিপ্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ প্রমুখ। চুক্তির আওতায় বিশ্বের শীর্ষস্থানীয় টেকনোলজিস কোম্পানি হুয়াওয়ে, ইফাদ’কে এসএপি প্লাটফর্মের জন্য ক্লাউড সল্যুশন প্রদান করবে। আর পুরো প্রক্রিয়ায় কারিগরী সহায়তা দিবে হুয়াওয়ে’র কন্সাল্টিং পার্টনার ওমেগা এক্সিম লিমিটেড।